মধ্যরাতে কি বড় সমঝোতায় এগোচ্ছে কেন্দ্র? সোনমের সঙ্গে জরুরি বৈঠকে মন্ত্রীরা!

দেশজুড়ে চলমান ছাত্র আন্দোলন ও রাজনৈতিক উত্তেজনার আবহে সংকট নিরসনে উদ্যোগী হলো কেন্দ্র সরকার। আমরণ অনশনের জেরে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং এবং স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দীর্ঘ বৈঠক করেছেন। সূত্রের খবর, আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি মেনে সংসদের আসন্ন অধিবেশনে ছাত্র আন্দোলন ও নিট (NEET) সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে সম্মতি জানিয়েছে সরকার।

সোনম ওয়াংচুকের সঙ্গে প্রাথমিক আলোচনার পর আজ বুধবার ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের আরও একপ্রস্থ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, এই আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানী দিল্লির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ কংগ্রেসের শীর্ষ নেতাদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার পথে আটক করে দিল্লি পুলিশ। পাশাপাশি, সংসদের বর্ষাকালীন অধিবেশনেও এই ইস্যু নিয়ে বারবার অচলাবস্থা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *