বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ! মমতার আমলের জট কাটিয়ে বঙ্গে মোদীর ‘সূর্যঘর’ যোজনা শুরু।

কেন্দ্র ও রাজ্যের দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’। মঙ্গলবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম ধাপে রাজ্যের ১৮০০টি পরিবার এই প্রকল্পের আওতায় সোলার প্যানেল বসানোর সুবিধা পাচ্ছেন।

এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে সাধারণ মানুষ প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ পাবেন। একইসঙ্গে প্যানেল বসানোর জন্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পৌঁছে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী, ১ কিলোওয়াটের জন্য ৩০ হাজার, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার এবং ৩ কিলোওয়াটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি মিলবে। প্রকল্পটির সূচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের অসহযোগিতার কারণেই এতদিন রাজ্যবাসী এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তবে সরকার পরিবর্তনের এক মাসের ব্যবধানেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *