সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে বিধানসভায় তুলকালাম, শুভেন্দুর নিশানায় এবার প্রাক্তন সরকার!
July 22, 2026
বিধানসভায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন যে, স্থায়ী কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণেই বর্তমান সরকার সিভিক ভলান্টিয়ার নিয়োগের পথ বেছে নিয়েছে।
শুভেন্দু অধিকারী দাবি করেন, কোনো ধরনের যোগ্যতা যাচাই বা প্রশিক্ষণ ছাড়াই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, রাজনৈতিক আনুগত্য এবং অর্থের বিনিময়ে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও তোলা তোলার কাজে তাদের ব্যবহার করা হচ্ছে। তবে এ দিন মন্তব্য করার সময় তিনি স্পষ্ট করেন যে, রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ারদের খারাপ বলতে তিনি রাজি নন।