শাহের দরবারে সিজেপি, নিট দুর্নীতি নিয়ে বড় পদক্ষেপ!

দেশজুড়ে নিট (NEET) পরীক্ষা নিয়ে জালিয়াতি ও প্রশ্নফাঁসের বিতর্কের আবহে এবার কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে প্রতিবাদী সংগঠন সিজেপি (CJP)। দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে আজ এই হাই-ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, সিজেপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বর্তমান পরিস্থিতি এবং আন্দোলন নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক থেকে কী বার্তা উঠে আসে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *