বৈঠকে ছিলেন না শুভেন্দু, তবুও জাল স্বাক্ষর!

বিধানসভার চলতি অধিবেশনের সমাপ্তি পর্বে শাসক ও বিরোধী শিবিরের সমস্ত বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই ধন্যবাদ বার্তার পাশাপাশি তিনি বিরোধী দলনেতা নির্বাচন প্রক্রিয়ায় ১৩ জন বিধায়কের সই জালিয়াতির গুরুতর অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারীর দাবি, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল। তিনি আরও বলেন, যেসব বিধায়ক ওই বৈঠকে উপস্থিত ছিলেন না, তাঁদের সই জালিয়াতি করা হয়েছে, যা গণতান্ত্রিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করে।

এছাড়া বিধানসভার প্রতিটি সদস্যের সাংবিধানিক সম্মান এবং বিধায়কদের জন্য পর্যাপ্ত উন্নয়নমূলক তহবিল বরাদ্দের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি উল্লেখ করেন যে, এ বারের বিধানসভায় ৭৫ শতাংশের বেশি সদস্য নতুন নির্বাচিত হয়েছেন। নবীন বিধায়কদের এই বিপুল উপস্থিতি এবং বিধানসভার বিতর্কে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তিনি সাধুবাদ জানিয়েছেন। পরিশেষে, সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য বিরোধী দলগুলিকে বিধানসভায় পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *