অমরনাথ যাত্রায় ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ল ৫০ যাত্রী!
July 28, 2026
অমরনাথ যাত্রার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীবাহী একটি বাস। সোনমার্গ হাইওয়ে থেকে বালতাল বেস ক্যাম্প যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ মিটার নিচে একটি গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তবে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় মানুষের দ্রুত তৎপরতায় সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইটিবিপি সূত্রে জানা গেছে, শ্রীনগর থেকে বালতালগামী বাসটি হরি গানিওয়ান এলাকার একটি বিপজ্জনক মোড়ে নিয়ন্ত্রণ হারায়। খাদে ঝুলে থাকা অবস্থায় বাসটি আটকে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। এই ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন, যাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৫ জুলাই থেকে অমরনাথ যাত্রা পুনরায় শুরু হয়েছে এবং আগামী ২৮ আগস্ট পর্যন্ত এই যাত্রা চলার কথা রয়েছে।