অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোভিড টেস্টে দুর্নীতির অভিযোগ, থানায় মামলার আবেদন!

কোভিডের সময় ডায়মন্ড হারবার কেন্দ্রর বিভিন্ন কার্যক্রমে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ তুলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৎকালীন জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকসহ মোট ২৫ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও এফআইআর রুজু করার আবেদন জানানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রে ‘মেগা টেস্ট ড্রাইভ’ এবং ‘ডক্টরস অন হুইলস’ প্রকল্পের নামে বড় ধরনের প্রতারণা হয়েছে। প্রশিক্ষিত নন এমন আশাকর্মীদের দিয়ে কোভিড পরীক্ষা করানো, আইসিএমআর-এর নির্দেশিকা লঙ্ঘন, ভুল রিপোর্ট প্রদান এবং কোটি কোটি টাকার সরকারি অর্থ অপচয়ের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, এই প্রকল্পের নেপথ্যে থাকা অর্থ ও উপকরণের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। সামগ্রিক ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি সিট (SIT) গঠনেরও দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *