ইউক্রেনের বন্দরে আটকে ১৩ ভারতীয়, উদ্ধারের আকুল আর্তি!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে ‘এমভি আমির-১’ নামক মালবাহী জাহাজে ১৩ জন ভারতীয় নাবিক আটকা পড়েছেন। বন্দর এলাকায় লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে নাবিকদের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ‘ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়া’ (FSUI)। এহেন পরিস্থিতিতে নাবিকদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন জানিয়েছে সংগঠনটি।

জাহাজটি বন্দরে নোঙর করার পর থেকেই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এফএসইউআই-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বন্দর চত্বর ঘন কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে এবং ক্রু সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এর আগে ইউক্রেনীয় উপকূলে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলায় বেশ কয়েকজন ভারতীয় নাবিকের মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। কৃষ্ণসাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতীয় নাবিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটকে পড়া নাবিকদের বিষয়ে বিদেশ মন্ত্রক বা জাহাজ পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *