কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস!

রাজ্য থেকে ভারী বৃষ্টির দাপট সাময়িকভাবে কমলেও বৃষ্টির রেশ বজায় থাকছে। আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহর কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের কিছু অংশে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *