পরীক্ষার্থীদের ওপর পুলিশের গুলিবর্ষণ! লোকসভায় পাস বিতর্কিত অ্যান্টি-পেপার লিক বিল
দীর্ঘ বিতর্ক ও উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে লোকসভায় পাস হয়েছে বহুল আলোচিত ‘প্রশ্নফাঁসরোধী বিল’ (অ্যান্টি-পেপার লিক বিল)। ধ্বনিভোটের মাধ্যমে বিলটি পাস হলেও, এ নিয়ে আলোচনার শুরু থেকেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যে সংসদে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অধিবেশনের এই উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্পিকার ওম বিরলা ৩০ জুলাই সকাল ১১টা পর্যন্ত লোকসভার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।
বিলটি উত্থাপনকালে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং অভিযোগ করেন যে, গুরুত্বপূর্ণ এ বিল নিয়ে গঠনমূলক আলোচনার পরিবর্তে বিরোধী দল রাজনীতি করছে। তিনি বলেন, বিরোধী দলীয় নেতার ভাষা অত্যন্ত অসংসদীয় ও দুর্ভাগ্যজনক। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী ২১শে জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ঘটা উত্তেজনার প্রসঙ্গ টেনে জানান, ওই ঘটনায় কোনো গুলি চলেনি, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। তিনি আরও স্পষ্ট করেন যে, গুলি চালানোর মতো নির্দেশ দেওয়ার ক্ষমতা কোনো মন্ত্রীর নেই, তা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত।