শিক্ষাব্যবস্থায় আরএসএস! লোকসভায় বিস্ফোরক রাহুল গান্ধী

লোকসভায় NEET-UG বিতর্ক ও প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরএসএস-কে সরাসরি নিশানা করেন। দেশজুড়ে চলমান ছাত্র বিক্ষোভকে সমর্থন জানিয়ে রাহুল গান্ধী দাবি করেন, আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাদের গভীর উদ্বেগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এবং এই শান্তিপূর্ণ আন্দোলনের জন্য প্রতিটি ভারতবাসীর গর্বিত হওয়া উচিত।

শিক্ষাব্যবস্থায় আরএসএস-এর নিয়ন্ত্রণ ও বাণিজ্যিকীকরণের কঠোর সমালোচনা করে রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ তোলেন। এই আলোচনার সময় রাহুলের কিছু মন্তব্য নিয়ে ট্রেজারি বেঞ্চে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওই শব্দগুলোকে ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে সংসদের রেকর্ড থেকে তা বাদ দেওয়ার দাবি জানান। উল্লেখ্য, কেন্দ্র সরকার উত্থাপিত এই নতুন বিলে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *