সপ্তম বেতন কমিশনে বড় চমক, নতুন চেয়ারম্যান নবীন প্রকাশ!
July 30, 2026
পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তীর পরিবর্তে রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশকে কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের এক নির্দেশিকায় এই নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
গত ২২ জুলাই অর্থ দপ্তরের নির্দেশিকায় অতনু চক্রবর্তীকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নির্দেশিকা জারির ঠিক এক সপ্তাহের মাথায় সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হলো। চলতি বছরের মে মাসে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দেয় এবং চার সদস্যের এই কমিশিনকে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিবর্তনের নেপথ্য কারণ সরকারিভাবে এখনও পরিষ্কার করা হয়নি।