অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে বড় আপডেট দিল কেন্দ্র!

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। কর্মচারী সংগঠনগুলোর দাবি অনুযায়ী এই ফ্যাক্টর নির্ধারিত হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। এ বিষয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানিয়েছেন, কর্মী সংগঠনগুলোর প্রস্তাবসমূহ বর্তমানে চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে। তবে কমিশন নিজস্ব ‘টার্মস অব রেফারেন্স’ অনুযায়ী স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের কাজের প্রক্রিয়ায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

২০২৫ সালের ৩ নভেম্বরের রেজোলিউশন অনুযায়ী, কমিশন গঠনের দিন থেকে ১৮ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে। সরকার জানিয়েছে, এই সময়ের কোনো পরিবর্তন করা হয়নি। ফিটমেন্ট ফ্যাক্টর পরিবর্তনের মাধ্যমে কর্মীদের মূল বেতন, পেনশন ও অন্যান্য অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণ করা হবে। বর্তমানে মূল্যবৃদ্ধির কথা বিবেচনায় রেখে বিভিন্ন সংগঠন ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ অথবা ৩.০ থেকে ৩.৫-এর মধ্যে রাখার জোর দাবি জানিয়ে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *