শিলিগুড়ি পুরনিগমে দুর্নীতি ফাঁস, শঙ্কর ঘোষের হুঙ্কারে তোলপাড়!

শিলিগুড়ি পুরনিগমের বিগত শাসকদলের জমানায় যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। বুধবার এক বিবৃতিতে তিনি পুরনিগমের প্রাক্তন বোর্ড ও শীর্ষ নেতৃত্বের ভূমিকার তীব্র সমালোচনা করেন। মন্ত্রীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন শাসকদলের ঘনিষ্ঠ একটি অংশ অবৈধ উপায়ে বিপুল অর্থ উপার্জন করেছেন। বিশেষ করে বিল্ডিং বিভাগের দুর্নীতি এবং বাণিজ্যিক বহুতল নির্মাণে নিয়ম ভঙ্গের পাশাপাশি শহরের হোর্ডিং ব্যবসায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

এই অনিয়মের তদন্তে ইতিমধ‍্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। পুরো বিষয়ে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের রূপরেখা তৈরির জন্য আগামী ১ আগস্ট শিলিগুড়িতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত থাকবেন। এই দুর্নীতির খতিয়ান ও পরবর্তী পদক্ষেপ নিয়ে শোরগোল পড়ে গেলেও, এ বিষয়ে প্রাক্তন মেয়র গৌতম দেবের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *