মন্দিরে প্রণাম ঠুকেই চুরি, মায়ের কাছে ক্ষমা চেয়েই পালালেন চোর!
July 30, 2026
মহারাষ্ট্রের নাগপুরের একটি শীতলা মন্দিরে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। গত ২৮ জুলাই গভীর রাতে দুই চোর মন্দিরে প্রবেশ করে দেবীর বিগ্রহের সামনে কান ধরে ক্ষমা চেয়ে ও প্রণাম করার পর প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়। পুরো ঘটনাটি মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মন্দির কর্তৃপক্ষের তথ্যমতে, গত এক বছরে একই মন্দিরে এটি তৃতীয়বারের মতো চুরির ঘটনা। এর আগে একই মন্দিরে সোনার মঙ্গলসূত্র চুরি এবং আরও একবার প্রণামী বাক্স ভাঙার ঘটনা ঘটেছিল। মন্দিরের পুরোহিত জিতেন্দ্র পাণ্ডে জানিয়েছেন, স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে। বারবার একই মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।