লিফট দুর্ঘটনায় ৩ কোটি টাকার ক্ষতিপূরণ, কার দায় নির্ধারণ করল সুপ্রিম কোর্ট?

বহুতল ভবনে লিফট দুর্ঘটনায় লিফট নির্মাতা সংস্থা, রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান এবং ভবন মালিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যৌথভাবে দায়বদ্ধ থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, লিফট জনবহুল এলাকায় পরিবহণের একটি মাধ্যম হওয়ায় এর নিরাপত্তার দায় সংশ্লিষ্ট সব পক্ষকেই নিতে হবে। আদালত স্পষ্ট করেছে, দুর্ঘটনার শিকার ব্যক্তি বা তার পরিবার যেকোনো এক পক্ষের কাছে পূর্ণ ক্ষতিপূরণ দাবি করতে পারবেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদের মধ্যে দায়ের অনুপাত নির্ধারণ করবে।

২০০৩ সালে ‘র’-এর সদর দপ্তরে লিফট দুর্ঘটনায় কূটনীতিক বিপিন হান্ডার নিহতের ঘটনায় এনসিডিআরসি-র দেওয়া ৩.০১ কোটি টাকা ক্ষতিপূরণের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। লিফট নির্মাতা সংস্থা ‘ওটিস এলিভেটর কোম্পানি (ইন্ডিয়া) লিমিটেড’-এর আবেদন খারিজ করে আদালত আগামী ৯০ দিনের মধ্যে বকেয়া ক্ষতিপূরণের ওপর ৯ শতাংশ হারে সুদ প্রদানের নির্দেশ দিয়েছে; নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করলে সুদের হার বাড়িয়ে ১২ শতাংশ করা হবে। এ ক্ষেত্রে আদালত ৭০ শতাংশ দায় লিফট নির্মাতা ওটিসকে, ২৫ শতাংশ রক্ষণাবেক্ষণকারী সংস্থাকে এবং ৫ শতাংশ সরকারি দপ্তরকে বহন করার নির্দেশ দিয়েছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *