মিনারের বাড়িতে মিলল ৫০ কোটির গুপ্তধন, মেটাল ডিটেক্টর এড়াতে সোনায় ছিল কালো টেপ!

বীরভূমের দেউচায় পাথর ব্যবসায়ী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ পেল পুলিশ। সম্প্রতি মহম্মদবাজারে টুলু মণ্ডলের বোন জামাই মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ২৮ কোটি ৫০ লাখ টাকা নগদ, ১৫ কেজি সোনা এবং ৫০ কোটি টাকার অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া সোনার বারগুলো মেটাল ডিটেক্টরে যাতে ধরা না পড়ে, তার জন্য বিশেষ কালো টেপ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া মিনার মণ্ডলকে আদালতে তোলা হলে তাকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। মিনার মণ্ডল ও তার স্ত্রীর দাবি, উদ্ধার হওয়া এই টাকা ও সোনার প্রকৃত মালিক টুলু মণ্ডল, যিনি এই সম্পদ তাদের কাছে গচ্ছিত রেখেছিলেন।

গত ২৩ জুলাই থেকে পলাতক টুলু মণ্ডলের সন্ধানে সিউড়ি ও মহম্মদবাজার থানা যৌথভাবে তাঁর একাধিক ডেরা, ফার্ম হাউস ও বাসভবনে অভিযান চালাচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, টুলুর অধীনে আট শতাধিক কর্মী কাজ করেন এবং তাঁর মালিকানাধীন ৫০০টিরও বেশি লরি ও একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। দুবাই ও সুইৎজারল্যান্ড থেকে সোনা পাচারের পাশাপাশি টুলুর সম্পত্তির বিস্তার সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ এখন তদন্ত চালাচ্ছে। বর্তমানে পুলিশ ফেরার টুলু মণ্ডলের খোঁজ করছে এবং এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *