অন্নপূর্ণা ভাণ্ডারের অগাস্ট মাসের টাকা পাবেন না এঁরা
August 9, 2026
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্টের কিস্তির টাকা না পাওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। আসলে, অনিয়ম রুখতে সরকার বর্তমানে আবেদনপত্র ও নথিপত্রের কড়া ঝাড়াই-বাছাই বা ভেরিফিকেশন শুরু করেছে। ভুয়ো বা ভুল তথ্য দিয়ে আবেদনকারীদের চিহ্নিত করতেই এই বিলম্ব। তদন্তে তথ্য ভুল প্রমাণিত হলে ওই সুবিধাভোগীরা অগাস্টে আর টাকা পাবেন না। গত ২ মাসে তারা টাকা পেলেও অগাস্টে আর মিলবে না ওই ৩০০০ টাকা।