৪৭ লাখের চুল নিয়ে ভিয়েতনাম পালানোর ছক! দিল্লি বিমানবন্দরে হাতেনাতে ধরা জালিয়াত

বার্তা ডেস্কঃ

৪৭ লক্ষ টাকা মূল্যের প্রায় ২০০ কেজি মানুষের চুল কিনে টাকা না মিটিয়ে ভিয়েতনাম পালিয়ে যাওয়ার চেষ্টা ভেস্তে দিল পুলিশ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকার ব্যবসায়ী গৌতম মাইতির দায়ের করা অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযানে অভিযুক্ত ভিয়েতনামী নাগরিক হোয়াং ভান থাংকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

গত ১২ আগস্ট থানায় লিখিত অভিযোগে জানানো হয়, চুল ভিয়েতনামে পাঠিয়ে দেওয়ার পর থেকেই টাকার বদলে নানা অজুহাত দিতে শুরু করেন অভিযুক্ত। এরপর গোপনে দেশ ছাড়ার পরিকল্পনা নিশ্চিত হতেই তৎপর হয়ে ওঠে পশ্চিমবঙ্গ পুলিশ। দিল্লি পুলিশের এয়ারপোর্ট থানা, সিআইএসএফ, এফআরআরও এবং রাজ্য সিআইডির দ্রুত পদক্ষেপে বিমান ছাড়ার ঠিক আগেই তাঁকে বিমান থেকে নামিয়ে আটক করা হয়।

ভগবানপুর থানার একটি বিশেষ দল দিল্লি গিয়ে আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে পূর্ব মেদিনীপুরে নিয়ে এসেছে। এই ঘটনায় কোনো আন্তর্জাতিক প্রতারণা চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *