পাক সেনাপ্রধানের গোপন নীল নকশা ফাঁস! ধ্বংসের মুখে কি পাকিস্তান?
বার্তা ডেস্কঃ
বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে তীব্র বিদ্রোহ সামাল দিতে নতুন ছক কষেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির আদলে পাকিস্তানের চার প্রধান প্রদেশকে ভেঙে ১২ থেকে ১৫টি ছোট প্রদেশে কিংবা ১৬০টি প্রশাসনিক ইউনিটে বিভক্ত করার পরিকল্পনা করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি এবং শাহবাজ শরিফের সরকারকে পুতুল হিসেবে ব্যবহার করে সেনার নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা।
বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থা ও প্রশাসনিক বিশৃঙ্খলার পেছনে বিশাল প্রদেশগুলির অব্যবস্থাপনাকে কারণ হিসেবে তুলে ধরছেন মুনির। তবে বিশ্লেষকদের দাবি, মূলত বালোচ ও টিটিপি বিদ্রোহীদের প্রতিরোধের মুখে পড়ে কোণঠাসা পাক সেনাই এই বিভাজনের পথ বেছে নিয়েছে। অঞ্চলগুলিকে ছোট ছোট অংশে বিভক্ত করা গেলে বিদ্রোহ দমন এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হবে বলেই মনে করছে সেনা নেতৃত্ব।