৭ হাজারের বেশি গ্রেপ্তারের পরেও স্তব্ধ নয় প্রতিবাদ, রবিবার যন্তর মন্তরে অনড় সিজেপি!

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীর রাজধানীতে শনিবারে ব্যাপক উত্তেজনার পর রবিবারও বজায় রয়েছে কড়া নিরাপত্তা ও বিধিনিষেধ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলা এই আন্দোলনে শনিবার প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়েছে বলে খবর। তা সত্ত্বেও রবিবার ফের যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের হুশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি থামবে না।

শনিবার প্রশাসনের পক্ষ থেকে যন্তর মন্তর ও রাজধানীর বিভিন্ন এলাকায় কড়া নজরদারি এবং ৪০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। একাধিক রাজনৈতিক নেতা ও প্রতিবাদীদের আটক করা হলেও আন্দোলন থেকে পিছু হটতে নারাজ সংগঠকরা। এর পাশাপাশি, মেট্রো ও ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে থাকলেও দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচলে নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে। আগামী দিনে এই রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *