মোদীকে নিয়ে খাড়গের আপত্তিকর মন্তব্য, তোলপাড় জাতীয় রাজনীতি!

বার্তা ডেস্কঃ

বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষে পাটনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তীব্র বিতর্কিত মন্তব্য করে বসলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সভাস্থলে জনৈক দর্শকের মন্তব্যে মেজাজ হারিয়ে মঞ্চ থেকেই তিনি আপত্তিকর ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন, যা মুহূর্তেই জাতীয় রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি করে। খাড়গের এই বক্তব্য শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে তাঁর তীব্র সমালোচনায় মুখর হয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ঘটনার সূত্রপাত ঘটে যখন দর্শকাসন থেকে এক ব্যক্তি চিৎকার করে ওঠেন। ওই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে মাইক্রোফোনে পাল্টা আক্রমণ শানান কংগ্রেস সভাপতি। এর জেরে সভাস্থলে হট্টগোল ও হাতাহাতির পরিবেশ তৈরি হয়। বিজেপির শীর্ষ নেতাদের দাবি, উন্নয়ন ও জনকল্যাণমূলক নীতির মুখোমুখি হতে ব্যর্থ হয়েই বিরোধীরা বারবার এমন ব্যক্তিগত আক্রমণ ও অবমাননাকর ভাষার পথ বেছে নিচ্ছে। নির্বাচনী প্রতিবাদের আবহে এই কুরুচিকর মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে তীব্র বাদানুবাদ ও বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *