বেহালা কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ, কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হলো অভিযুক্তদের!

বার্তা ডেস্কঃ

বেহালা সরশুনা এলাকার চাঞ্চল্যকর ঘটনার পুনর্নিমাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় অভিযুক্তদের। প্রেমিকার সঙ্গে কথা বলা এবং ঘনিষ্ঠ হওয়ার অভিযোগে এক তরুণ ও তাঁর বন্ধুকে হেনস্তা করার পাশাপাশি নগ্ন করে ঘোরানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় নাবালিকার বাবা, মামা এবং ভিডিও ধারণকারী সহ মোট তিনজনকে কোমরে দড়ি বেঁধে খালি গায়ে ঘোরান তদন্তকারীরা। তাদের বিরুদ্ধে খুন করার চেষ্টা, অস্ত্র দিয়ে আঘাত, অন্যায়ভাবে আটকে রাখা, মানহানি এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর সরশুনার একটি মাঠে প্রেমিক যুগলের সাক্ষাতের পর থেকেই এই চরম উত্তেজনার সৃষ্টি হয়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রথমে তরুণ ও তাঁর বন্ধুকে ডেকে পাঠানো হয় এবং পরবর্তীতে তরুণের বাবাকেও ডেকে এনে অস্ত্র দেখিয়ে নগ্ন করে রাস্তায় হাঁটাতে বাধ্য করা হয়। সেই অমানবিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। সরশুনা থানার পুলিশ ঘটনার পরেই নাবালিকার মা, বাবা ও মামাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী সময়ে তদন্তের স্বার্থে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে এই পদক্ষেপ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *