ছোটপর্দার কিংবদন্তি বিপি সিং আর নেই!

বার্তা ডেস্কঃ

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে জনপ্রিয় ধারাবাহিক সিআইডি এবং আহাট-এর পরিচালক ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং ওরফে বিপি সিং হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মুম্বইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর প্রয়াণে টেলিভিশন ও বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

নয়ের দশকের প্রজন্ম থেকে শুরু করে বর্তমান দর্শকদের কাছে তাঁর সৃষ্টি কালজয়ী হয়ে রয়েছে। দয়ানন্দ শেট্টি সহ তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা এই কিংবদন্তি শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। ভারতীয় টেলিভিশন শিল্পে তাঁর এই অবদান এবং সৃজনশীলতা আগামী প্রজন্মকে সবসময় অনুপ্রাণিত করবে। তাঁর এই চলে যাওয়ায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *