স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা ছাড়াল ৩০!

বার্তা ডেস্কঃ

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার টলেডোর কাছে মোরার ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় মাদ্রিদ থেকে সেভিলের পথে চলা রেনফে এবং ইরিও সংস্থার দুটি ট্রেনের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় একাধিক কামরা লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল ও খাদে ছিটকে পড়ে। ঘটনার পর থেকেই ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে জোরকদমে অভিযান চালাচ্ছে জরুরি পরিষেবা ও দমকল বাহিনী।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পরিস্থিতির ওপর নিজে নজর রাখছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিনি। আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার্থে টলেডো ও সিউদাদ রিয়ালের হাসপাতালগুলিকে সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরেই এই একই রেলপথে আরেকটি মারাত্মক দুর্ঘটনা ঘটায় স্পেনের রেল পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *