হঠাৎ মুছে গেল সব পোস্ট! ইনস্টাগ্রামে বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনৈতিক মহল!

বার্তা ডেস্কঃ

দেশজুড়ে আলোচিত ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপসহ দলের অন্যান্য নেতারা ইনস্টাগ্রামের বিরুদ্ধে প্রতিদিন হাজার হাজার পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলার বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, সরকারের সমালোচনামূলক বা জনস্বার্থের প্রশ্নসংবলিত পোস্টগুলি দেখলেই তা সুপরিকল্পিতভাবে মুছে ফেলা হচ্ছে। সিজেপি নেতাদের মতে, সোশাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটিতে আমজনতা বিভিন্ন গুরুতর ইস্যু নিয়ে সরব হন, কিন্তু পোস্ট ডিলিট করে মানুষের মৌলিক প্রশ্ন থামিয়ে দেওয়া সম্ভব নয়। এর ফলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও ক্ষুণ্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

শুধু রাজনৈতিক দলই নয়, এই সেন্সরশিপের শিকার হওয়ার অভিযোগ তুলেছে আরও একাধিক পক্ষ ও প্রতিষ্ঠান। প্রখ্যাত গীতিকার বরুণ গ্রোভা তাঁর একটি কটাক্ষমূলক পোস্ট সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি, আইন সংক্রান্ত খ্যাতনামা পোর্টাল ‘লাইভ ল’ দাবি করেছে, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা সংক্রান্ত একটি তথ্যবহুল রিল আইনি নির্দেশিকা জারির কথা বলে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এই ব্যাপক পোস্ট অপসারণ ও সেন্সরশিপের অভিযোগের বিষয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *