বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, মুখ বন্ধ রাখতে ৩০ লক্ষ টাকার প্রস্তাব!

বার্তা ডেস্কঃ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস এবং পরবর্তীতে সম্পর্ক অস্বীকার করার অভিযোগ উঠল এক জিএসটি ইন্সপেক্টরের বিরুদ্ধে। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখার জন্য ওই তরুণীকে ৩০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক তরুণী। বর্তমানে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীপায়ন রায়ের বাড়ি উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের বিটি কলেজ এলাকায়। তরুণীর দাবি, দীর্ঘদিন ধরে দীপায়নের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে তাঁর সঙ্গে সহবাস করেন ওই যুবক। পরবর্তীতে তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তিনি তা অস্বীকার করেন। এরপর থানায় যাওয়ার হুমকি দিলে ৩০ লক্ষ টাকার বিনিময়ে মুখ বন্ধ রাখার প্রস্তাব দেন অভিযুক্ত এবং পরবর্তীতে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *