বাংলার শিল্পে বড় চমক, নবান্নের নয়া নীতিতে খুশির হাওয়া!
রাজ্যে শিল্পায়নে নতুন দিশা, শীঘ্রই আসছে নয়া শিল্পনীতি
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে শিল্পে জোয়ার আনা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে খবর, এই শিল্পনীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা ও রূপান্তরকামী কর্মীদের নিয়োগের ওপর।
নতুন এই নীতিতে রাজ্যে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের জন্য একগুচ্ছ আর্থিক ছাড় ও বিশেষ সুবিধার রূপরেখা তৈরি করা হয়েছে। ‘ইনভেস্ট ইন বেঙ্গল, গ্রো উইথ বেঙ্গল’—এই মূল স্লোগানকে সামনে রেখেই শিল্পায়নের পথে এগোতে চাইছে রাজ্য। নবান্ন আশা করছে, এই নতুন পদক্ষেপের ফলে রাজ্যের শিল্পক্ষেত্রে নতুন কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে এবং সামগ্রিক অর্থনৈতিক বিকাশে গতি আসবে। সংশ্লিষ্ট মহলের মতে, মহিলা ও রূপান্তরকামীদের কর্মসংস্থানের বিষয়টি নতুন নীতিতে অন্তর্ভুক্ত করায় এটি একটি অন্তর্ভুক্তিমূলক শিল্পায়নের বার্তা বহন করবে।