প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলল রামায়ণ! রণবীরের ছবি কত কোটি টাকার ব্যবসা করল?
নীতীশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ’ ২০২৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে দ্বিতীয় বড় ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম দিনে ভারতে সমস্ত ভাষা মিলিয়ে ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ৬৪.৮৫ কোটি টাকা এবং মোট গ্রস কালেকশন ৭৭.৫০ কোটি টাকা। হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম মিলিয়ে মোট ২৫,২০০টি শো-তে প্রদর্শিত হয়েছে এই পৌরাণিক মহাকাব্যটি। আন্তর্জাতিক বাজারের অনুমানিক আয় যুক্ত হলে বিশ্বব্যাপী প্রথম দিনেই ছবিটির শতকোটি গণ্ডি পার করার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক হিসেব অনুযায়ী, প্রথম দিনের আয়ের নিরিখে ছবিটি ‘পাঠান’ এবং ‘অ্যানিমাল’-কে পিছনে ফেললেও প্রভাসের ‘আদিপুরুষ’ (৮৬.৭৫ কোটি) এবং চলতি বছরের সর্বোচ্চ ওপেনার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (১০২.৫৫ কোটি)-কে টপকাতে পারেনি। রবিবারের দীপাবলি ও লক্ষ্মীপুজোর কারণে সন্ধ্যার শো-তে দর্শক কিছুটা কমলেও, লম্বা উইকএন্ডের ছুটির সুবাদে ছবিটির বক্স অফিস সাফল্য বজায় থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।