আমেরিকার রাজনীতিতে চমক, লস অ্যাঞ্জেলেসের নেতৃত্বে ত্রিপুরার মেয়ে নিত্যা রমন!

 

লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন

নিজস্ব প্রতিবেদক | লস অ্যাঞ্জেলেস

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সমর্থনে লড়তে নেমে তিনি বর্তমান মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন। এই জয়ের মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে ডেমোক্র্যাটিক নেতাদের ক্রমবর্ধমান প্রভাব ও পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছে। গত ২০ বছরের মধ্যে লস অ্যাঞ্জেলেসে এই প্রথম কোনো মেয়র পুনর্নির্বাচনে পরাজিত হলেন।

কেরলের ত্রিশূরে জন্ম নেওয়া ৪৫ বছর বয়সী নিত্যা রমন মাত্র ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর এই জয়ে ভারতীয় বংশোদ্ভূতদের রাজনৈতিক সাফল্যের তালিকায় আরও একটি উল্লেখযোগ্য নাম যুক্ত হলো।

নির্বাচনী প্রচারণায় নিত্যা রমন লস অ্যাঞ্জেলেসের নাগরিক পরিষেবা ব্যবস্থার উন্নয়ন, পুলিশি সংস্কার এবং গৃহহীনদের সমস্যার টেকসই সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশেষ করে, লস অ্যাঞ্জেলেসে ক্রমবর্ধমান গৃহহীন সমস্যা মোকাবিলায় তিনি নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, গৃহহীনদের জন্য আরও বেশি স্থায়ী আবাসন তৈরি এবং মেডিক্যাল আউটরিচ টিম গঠনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হবে। ২০২৮ সালে অনুষ্ঠিতব্য অলিম্পিকের আগেই রাস্তায় তাঁবুতে থাকা মানুষের সংখ্যা অন্তত অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।

উল্লেখ্য, বর্তমান মেয়র ক্যারেন বাসের সময়কালে ভয়াবহ ‘পালিসেডস অগ্নিকাণ্ড’ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ ও তার পরবর্তী জনরোষ তাঁর পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে, পরাজয় স্বীকার করে নিয়ে ক্যারেন বাস জানিয়েছেন, তিনি নিত্যা রমনকে অভিনন্দন জানিয়েছেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবেন।

দলের প্রচলিত ধারার বাইরে গিয়ে লস অ্যাঞ্জেলেসে পরিবর্তন আনার ডাক দেওয়া নিত্যা রমনের এই জয়কে শহরটির রাজনৈতিক সমীকরণে এক বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দায়িত্ব গ্রহণের পর থেকে ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার ও জননিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে তাঁর নেওয়া পদক্ষেপগুলো এখন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবেন শহরবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *