কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর: বন্যা ও বিমায় বিশেষ আর্থিক সহায়তার পাশাপাশি মিলবে রফতানি ভর্তুকি
কৃষকদের স্বার্থে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে ‘কৃষক সম্মান নিধি’ প্রকল্পের সূচনা করে তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে। পূর্ণাঙ্গ ক্ষতিতে ১ লক্ষ ৮০ হাজার, আংশিক ক্ষতিতে ৯০ হাজার এবং সামান্য ক্ষতিতে ৪০ হাজার টাকা করে পাবেন কৃষকরা, যার মধ্যে অনেকেই ইতিমধ্যে পিএম কিষাণের প্রথম কিস্তি পেয়েছেন। এছাড়া, ‘কৃষক বন্ধু’ প্রকল্পে ৪০ শতকের বেশি জমি থাকা কৃষকদের বছরে ৬ হাজার টাকা সহায়তা এবং প্রধানমন্ত্রী ফসল বিমার আওতায় কৃষকদের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার বহন করবে বলে তিনি নিশ্চিত করেন।
আলু চাষিদের স্বস্তি দিয়ে ভিনরাজ্যে নির্বিঘ্নে আলু রফতানির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে গাড়ি বা ট্রেনে আলু পাঠানোর ক্ষেত্রে প্রতি কুইন্টালে ৫০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও, ভুতনির চরের ক্ষতিগ্রস্থ ১০ হাজার ৭৫০ জন কৃষককে মুসুর ও সরিষার বীজ বিতরণ এবং ৪ লক্ষ কৃষককে বিদ্যুতের বিলে প্রতি ইউনিটে ২ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।