বিদেশি অর্থ ও পাক-যোগ! সিজেপি-র বিরুদ্ধে ভারতবিরোধী চক্রান্তের বিস্ফোরক অভিযোগ বিজেপির

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেপথ্যে ভারতবিরোধী শক্তি ও বিদেশি তহবিলের উপস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছে বিজেপি। বেঙ্গালুরুতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, উৎসবের মরশুমে দেশে অশান্তি ছড়াতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আশুতোষ রাঙ্কা পাকিস্তানি রাজনীতিবিদদের কাছ থেকে অর্থ পাচ্ছেন। একই সঙ্গে বিজেপির মুখপাত্র তুহিন সিনহা অভিযোগ করেন, সিজেপি ও কংগ্রেস আন্তর্জাতিক মহলে ভারতকে বদনাম করতে বিচারবিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং রাজধানীতে বিশৃঙ্খলা তৈরির চক্রান্ত চালাচ্ছে।

এই চরম রাজনৈতিক তর্জার মাঝেই সিজেপি নেতৃত্বের ওপর আইনি চাপ বৃদ্ধি পেয়েছে। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আবারও তলব করেছে দলটির নেতা অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে। পুলিশের দাবি, শান্তিরক্ষার মুচলেকা দেওয়া সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে প্রবেশ করে শর্ত ভেঙেছেন তাঁরা। অন্যদিকে, বিদেশি তহবিলের এই অভিযোগকে খারিজ করে কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়েছেন প্রমাণ সামনে আনার জন্য। সামগ্রিকভাবে সিজেপির বিদেশি অর্থায়ন ও পুলিশের তলব ঘিরে জাতীয় রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *