সিলেট-চট্টগ্রামও ভারতের অংশ হওয়া উচিত! নিশিকান্ত দুবের বিস্ফোরক দাবি
ত্রিপুরা রাজ্যের তিনটি অঞ্চল ভারতভুক্তির বিষয়ে নেহরুর বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপি সাংসদ
নিজস্ব প্রতিবেদন: দেশভাগের সময় জওহরলাল নেহরু তৎকালীন ত্রিপুরার রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের আপত্তি উপেক্ষা করে তিনটি অঞ্চল জোরপূর্বক হস্তান্তর করেছিলেন বলে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে দাবি করেন, ওই তিনটি অঞ্চল আসলে ত্রিপুরার মহারাজার শাসনাধীন ছিল। কিন্তু মহারাজার সেই অধিকার এবং আপত্তিকে গুরুত্ব না দিয়েই নেহরু এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।
বিজেপি সাংসদের ভাষ্যমতে, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য তৎকালীন সময়ে এই বিষয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন এবং দরকষাকষি করেছিলেন। মহারাজা চেয়েছিলেন, ওই অঞ্চলগুলো পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে নাকি ভারতের অংশ থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেন তাঁর হাতেই থাকে। তবে সেই দাবি মানা হয়নি বলে অভিযোগ করেছেন সাংসদ।