হিঙ্গলগঞ্জে দীপাবলি উদযাপন, মুখোমুখি মমতা ও শুভেন্দু!

 

কালীপুজোয় মেতে রাজ্য, হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: আজ কালীপুজো। সকাল থেকেই উৎসবের আমেজে সেজে উঠেছে গোটা রাজ্য। মা কালীর আরাধনায় মেতে উঠেছেন সাধারণ মানুষ। কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারাপীঠ— রাজ্যের বিভিন্ন মন্দিরে সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সর্বত্রই চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি।

এদিকে, কালীপুজো ও দীপাবলি উপলক্ষে আজ বিশেষ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি হিঙ্গলগঞ্জে যাচ্ছেন। সেখানে বিএসএফ (BSF) ক্যাম্পে উপস্থিত হয়ে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন তিনি। রাজ্যের সীমান্ত রক্ষাকারী জওয়ানদের পাশে থেকে তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *