বাড়ি থেকে টেনে বের করে তৃণমূল নেতাকে বেধড়ক মার, কী এমন ঘটল?

ভাতার: তৃণমূল নেতাকে পিটিয়ে জখম করল দুষ্কৃতীরা

পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের হাটকানপুর গ্রামে শনিবার সন্ধ্যায় তৃণমূল নেতা শান্তনু কোনারকে বাড়ি থেকে টেনে বের করে মারধরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আহত নেতা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং প্রাক্তন বিধানসভা প্রার্থী।

ঘটনার নেপথ্যে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে বিজেপি দাবি করলেও, দলীয় যোগ অস্বীকার করেছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *