সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভারতীয় যুবকদের মগজধোলাই, তদন্তে এনআইএ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতীয় যুবকদের মগজধোলাইয়ের অভিযোগে একটি বড়সড় আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। পাকিস্তানি হ্যান্ডলাররা বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ভিডিওর মাধ্যমে ভারতীয় তরুণদের টার্গেট করছিল। মোটা অঙ্কের টাকা, লোভনীয় চাকরি এবং বিলাসবহুল জীবনের প্রলোভন দেখিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার কাজে তাদের ব্যবহার করার ছক কষা হয়েছিল।

চলতি বছরের এপ্রিল মাসে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ইউপি এটিএস) এই বিষয়ে প্রথম এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। সেই সূত্র ধরেই এবার এনআইএ মামলাটি নিজেদের হাতে তুলে নিয়েছে। এনআইএ-র দায়ের করা এফআইআরে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি, একাধিক আইএসআই এজেন্ট এবং পাক সেনার তিন উচ্চপদস্থ আধিকারিকসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে।

তদন্তে জানা গেছে, এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তুষার চৌহান ও সমীর নামে দুই ভারতীয় নাগরিককে আগেই গ্রেফতার করেছে ইউপি এটিএস। সোশ্যাল মিডিয়ায় রিল, গান ও সিনেমার সংলাপ ব্যবহার করে যুবকদের প্রলুব্ধ করাই ছিল এই চক্রের মূল কৌশল। এনআইএ-র এই তদন্তের মাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট নেটওয়ার্কের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *