বিশাখাপত্তনমে ৩১তম সিআইআই পার্টনারশিপ সামিটের উদ্বোধন করলেন পীযূষ গোয়েল

বিশাখাপত্তনমে আয়োজিত ৩১তম সিআইআই পার্টনারশিপ সামিটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীূষ গোয়েল। এই সম্মেলনে ৬০টি দেশের নীতিনির্ধারক, মন্ত্রী এবং ব্যবসায়িক নেতারা অংশ নিয়েছেন। ঘূর্ণিঝড় মোকাবিলা করে বিশাখাপত্তনমের দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতার প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে এই শহর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। তিনি অন্ধ্রপ্রদেশের ‘ইজ অফ ডুয়িং বিজনেস’-এর পরিবর্তে ‘স্পিড অফ ডুয়িং বিজনেস’-এর ধারণার ভূয়সী প্রশংসা করেন।

বিনিয়োগকারীদের আশ্বস্ত করে পীযূষ গোয়েল ভারতের তিনটি প্রধান শক্তির কথা তুলে ধরেন—উন্মুক্ত বাজার, সক্ষমতা এবং নির্ভরযোগ্যতা। তিনি জানান, গত সাড়ে চার বছরে ভারত ৩৮টি দেশের সঙ্গে নয়টি বাণিজ্য চুক্তি করেছে, যা বিশ্ব জিডিপির একটি বড় অংশকে কভার করে। এছাড়া, ভারতের প্রযুক্তিগত সক্ষমতা এবং মেধাসম্পদ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, একবিংশ শতাব্দী মূলত ‘বিশ্বাসের’ ওপর ভিত্তি করেই পরিচালিত হবে।

মন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, রাজ্যটি ড্রোন সিটি, স্পেস সিটি এবং গ্রিন হাইড্রোজেন হাবের মতো উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের উপযোগী পরিকাঠামো গড়ে তুলছে। তিনি বিনিয়োগকারীদের ভারতে তাদের পরবর্তী গবেষণা কেন্দ্র বা কারখানা স্থাপনের আহ্বান জানান। কেন্দ্রীয় সরকার, অন্ধ্রপ্রদেশ সরকার এবং সিআইআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই দুদিনের শীর্ষ সম্মেলনটি বাণিজ্য, প্রযুক্তি এবং আস্থার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *