লখনৌয়ের মুখোমুখি RCB
April 15, 2026
মুম্বইকে হারিয়ে আত্মবিশ্বাসী বেঙ্গালুরু আজ বুধবার ঘরের মাঠে লখনউয়ের মুখোমুখি হচ্ছে। ম্যাচ জিতলে রাজস্থানকে টপকে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে কোহলিদের সামনে। ফর্মে থাকা ফিল সল্ট, পাতিদার ও কোহলির ব্যাটে বড় রানের আশায় আরসিবি। অন্যদিকে, ঋষভ পন্থের লখনউ কিছুটা চাপে থাকলেও নিকোলাস পুরান ও মুকুল চৌধুরীরা যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। চিন্নাস্বামীতে ফের এক হাই-স্কোরিং লড়াই হতে পারে।