নতুন বছরে মন্দিরে মন্দিরে উপচে পড়ল ভিড়
April 15, 2026

বাংলার নতুন বছরের সূচনায় পূর্ব মেদিনীপুর জেলার প্রধান ধর্মীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড়। দিঘার জগন্নাথ ধাম, তমলুকের ঐতিহাসিক দেবী বর্গভীমা মন্দির এবং মহিষাদলের গোপাল জিউ মন্দিরে সকাল থেকেই ভক্তদের সমাগম দেখা যাচ্ছে। পরিবারের সুখ-শান্তি এবং নতুন বছরের ব্যবসায়িক শ্রীবৃদ্ধির কামনায় ভক্তরা দেবীর চরণে আশীর্বাদ প্রার্থনা করছেন। ভিড় জমেছে কালীঘাটে হালখাতা পুজোরও।