বিয়ের মরশুমের আগে স্বস্তি, কমল সোনা ও রুপোর দাম

বিয়ের মরশুমের আগে সোনার দামে বড়সড় স্বস্তি পেলেন সাধারণ ক্রেতারা। গত কয়েক দিন আগে সোনার দাম এক লক্ষ টাকার গণ্ডি অতিক্রম করলেও, বর্তমানে তা অনেকটাই কমেছে। এই দরপতনের ফলে বিয়ের গহনা কেনার পরিকল্পনা করা মধ্যবিত্ত পরিবার ও স্বর্ণ ব্যবসায়ীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

আজকের বাজার দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক সোনার ১ গ্রামের দাম ১২,৪৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,২৪,৬০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার ১ গ্রামের দাম ১৩,১১০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৩১,১০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১ গ্রামের দাম ১৩,০৪৫ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৩০,৪৫০ টাকা রয়েছে।

সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। বর্তমানে ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ১৬,২৯৫ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম ১,৬২,৯৫০ টাকা। এছাড়া ১০০ গ্রাম রুপোর বাটের দাম ১৬,২৮৫ টাকা এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ১৬,২৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণ বিশেষজ্ঞদের মতে, সোনার দাম কিছুটা কমায় যারা গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি উপযুক্ত সময় হতে পারে। কারণ ভবিষ্যতে হলুদ ধাতুর দাম ফের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে যারা ইতিমধ্যে গহনা কিনে ফেলেছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *