বক্স অফিসে অপ্রতিরোধ্য রামায়ণ, মাত্র তিন দিনেই ২০০ কোটির মাইলফলক!

 

বক্স অফিসে দাপট: মুক্তির তিন দিনে ১৮২ কোটি টাকা আয় রণবীরের ‘রামায়ণ’-এর

নিজস্ব প্রতিবেদক:
মুক্তির পর থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত মেগা বাজেট সিনেমা ‘রামায়ণ’। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, প্রথম তিন দিনেই ছবিটি দেশে মোট ১৮২.৭০ কোটি টাকা আয় করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৫ নভেম্বর মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিন ভারতীয় বক্স অফিসে ৬৪.৮৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। মুক্তির দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ কিছুটা কমে ৪৮.০৫ কোটি টাকায় দাঁড়ালেও, তৃতীয় দিন তথা শনিবার ছবিটি সমস্ত রেকর্ড ভেঙে প্রায় ৬৯.৮০ কোটি টাকা আয় করেছে।

নিতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক চলচ্চিত্রে নাম ভূমিকায় অর্থাৎ শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে দেখা গেছে সাই পল্লবীকে। এছাড়া রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন লারা দত্ত, অরুণ গোভিল ও রকুল প্রীত সিং।

উল্লেখ্য, দুটি পর্বে নির্মিত এই সিনেমার প্রথম পর্বটি দীপাবলির সময় মুক্তি পেয়েছে। এর দ্বিতীয় পর্ব ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *