তৃতীয় দিনেই ২০০ কোটির মাইলফলক, বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘রামায়ণ’!
বক্স অফিসে সাফল্যের শীর্ষে রণবীরের ‘রামায়ণ’, তিন দিনে আয় ১৮২ কোটি ছাড়াল
নিজস্ব প্রতিবেদন: মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত মেগা বাজেট সিনেমা ‘রামায়ণ’। প্রথম তিন দিনের ব্যবসায়িক পরিসংখ্যান অনুযায়ী, ছবিটি ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ১৮২.৭০ কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৫ নভেম্বর দীপাবলির আবহে মুক্তি পায় ছবিটির প্রথম পর্ব। মুক্তির প্রথম দিনেই ছবিটি ভারতীয় বক্স অফিসে ৬৪.৮৫ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ কিছুটা কমে ৪৮.০৫ কোটি টাকায় দাঁড়ালেও, তৃতীয় দিন অর্থাৎ শনিবার ছবিটি অতীতের সব রেকর্ড ছাপিয়ে যায়। শনিবার এক দিনেই ছবিটি প্রায় ৬৯.৮০ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে মুক্তির তিন দিনের মাথায় ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৮২.৭০ কোটি টাকা।
নিখুঁত কাস্টিং এবং বড় বাজেটের এই ছবিটিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় দেখা গেছে সাই পল্লবীকে। এছাড়া রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন লারা দত্ত, অরুণ গোভিল ও রকুল প্রীত সিংয়ের মতো তারকারা।
উল্লেখ্য, দুটি পর্বে নির্মিত হচ্ছে এই মহাকাব্যিক সিনেমাটি। প্রথম পর্বটি সাফল্যের সঙ্গে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।