কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডব, আইন মানল কে?

নিষেধাজ্ঞা অমান্য করে শব্দবাজির দাপট, শহরে গ্রেপ্তার ৩৪১

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীপাবলির রাতে কলকাতা ও শহরতলিতে দেদার শব্দবাজি ফাটানো হয়েছে। নিষিদ্ধ বাজির বিকট শব্দে অসুস্থ ব্যক্তি ও প্রবীণরা চরম ভোগান্তির শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে পশুপাখিও। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। পুলিশি অভিযানে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে বাজি ফাটানো ও অভব্য আচরণের দায়ে মোট ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ১৩১ কেজি নিষিদ্ধ বাজি ও ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এত কঠোর পদক্ষেপের পরেও রাতভর বাজি ফাটানোয় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *