দীপাবলিতে ত্রিপুরাবাসীর জন্য রেলের বড় উপহার! মিলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন

ত্রিপুরায় উৎসবের মরশুমে বিশেষ ট্রেন পরিষেবা চালু

আসন্ন উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামলাতে ত্রিপুরায় ‘ফেস্টিভাল স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এই পরিষেবা আগরতলা-সাব্রুম এবং আগরতলা-ধর্মনগর রুটে চালু থাকবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ নভেম্বর আগরতলা-সাব্রুম এবং ৯ ও ১০ নভেম্বর আগরতলা-ধর্মনগর ও আগরতলা-সাব্রুম রুটে এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে।

মূলত নিয়মিত ট্রেনগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপ কমানো এবং পর্যটকদের যাতায়াত সহজতর করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সময়সূচি অনুযায়ী, উল্লেখিত দিনগুলোতে নির্দিষ্ট সময়ে ট্রেনগুলি গন্তব্যে পৌঁছাবে। রেলের এই বিশেষ উদ্যোগে সাধারণ যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *