দেশীয় প্রযুক্তিতে ভারতের নতুন স্মার্টফোন, চমকে দিচ্ছে মোদী সরকার!
November 9, 2026
নিজস্ব ডিজাইন ও প্রযুক্তিতে ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন গড়ার পথে ভারত
নিজস্ব ডিজাইন, গবেষণা ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে ২০২৮ সালের অক্টোবরের মধ্যে শতভাগ ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন তৈরির লক্ষ্য নিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পিএলআই স্কিমের অভূতপূর্ব সাফল্যের পর এবার হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিজাইনে ভারতীয় প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। এতে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে।
স্মার্টফোনের পাশাপাশি ৫জি, ৬জি সরঞ্জাম ও অপটিক্যাল ফাইবার উৎপাদনেও ভর্তুকি দেওয়া হচ্ছে। চিপ ডিজাইন ও প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনে ভারত বর্তমানে বিশ্বমঞ্চে ম্যানুফ্যাকচারিংয়ের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রে পরিণত হয়েছে।