অজগর নিয়ে শিশুদের ভয়ঙ্কর খেলা, শিউরে ওঠার মতো দৃশ্য!
November 9, 2026
ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একদল শিশুর বিশাল আকৃতির অজগরকে খেলার সঙ্গী বানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শিশুরা কোনো ভয় ছাড়াই অজগরের পিঠে চড়ে স্লাইড খেলছে। ডিজিটাল গেমিংয়ের পরিবর্তে প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠার এই দৃশ্য নেটদুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
তবে এমন ঝুঁকিপূর্ণ আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাণী বিশেষজ্ঞরা। অজগর বিষধর না হলেও শক্তিশালী ‘কনস্ট্রিক্টর’ হিসেবে পরিচিত। তাই শিশুদের এই কাণ্ড যে কোনো সময় বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করেছেন সচেতন নাগরিকরা।