২০২৮-এর আগেই দেশি স্মার্টফোন, বদলে যাচ্ছে ভারতের টেক গেম!

২০২৮ সালের মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন

কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, ২০২৮ সালের অক্টোবরের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও ডিজাইনে তৈরি ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন বাজারে আসবে। এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ’ (পিএলআই) স্কিম বড় ভূমিকা পালন করছে। পিএলআই প্রকল্পের আওতায় বিনিয়োগের লক্ষ্যমাত্রা অতিক্রম করায় ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে।

নতুন এই উদ্যোগের অধীনে স্মার্টফোনের পাশাপাশি অপটিক্যাল ফাইবার, রাউটার ও বেস স্টেশনের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম তৈরিতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই পদক্ষেপ ৫জি ও ৬জি যুগে দেশের প্রযুক্তিগত স্বনির্ভরতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া পিএলআই স্কিমের মাধ্যমে দেশে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উৎপাদন শিল্পে নতুন গতির সঞ্চার হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *