ফের সুড়ঙ্গ খুঁড়ে উধাও ডুয়ার্স রানি, বন দফতরের ব্যর্থতায় বাড়ছে আতঙ্ক!
November 9, 2026
বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে ফের উধাও বাঘিনী, অস্বস্তিতে বন দপ্তর
বক্সা ব্যাঘ্র প্রকল্পের এনক্লোজারের মাটি খুঁড়ে আবারও পালিয়ে গেল বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা বাঘিনী ‘ডুয়ার্সরানি’। রবিবার দুপুরে বনকর্মীরা বাঘিনীটির পলায়নের বিষয়টি বুঝতে পারেন। রেডিও কলারের সংকেত না পাওয়ায় তাকে নতুন করে ট্র্যাকিং শুরু হয়েছে। অসমের দিকে যাওয়ার আশঙ্কায় বন দপ্তর দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এর আগেও বাঘিনীটি এনক্লোজার ভেঙে পালিয়ে গিয়েছিল।
ঘন ঘন ট্রাঙ্কুলাইজেশন ও স্থান পরিবর্তনের ফলে বাঘিনীটির শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বারংবার এমন ঘটনার জেরে বন দপ্তরের ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রশ্নের মুখে পড়েছে।