দীপাবলির রাতে খালের পাড়ে দুই কিশোরের নৃশংস মৃত্যু, নেপথ্যে কী?

খালের পাড়ে দুই কিশোরকে কুপিয়ে খুন, তদন্তে বিশেষ দল

তিরুচিরাপল্লির সমায়াপুরমে পুল্লামবাড়ি খালের পাড়ে রবিবার রাতে রাহুল (১৭) ও বিশাল (১৭) নামে দুই কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পেশায় দিনমজুর এই দুই কিশোর বাড়ি ফেরার পথে টোল প্লাজার কাছে দুষ্কৃতীদের হামলার শিকার হয়। ঘটনাস্থলেই বিশালের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে রাহুলের মৃত্যু ঘটে।

ঘটনার তদন্তে তিরুচিরাপল্লি পুলিশ সুপার অকুস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত করতে তিনটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *