সংসদে বিজেপিকে তুলোধোনা কল্যাণের, তোপের মুখে গেরুয়া শিবির!

সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় বিজেপির নারী প্রতিনিধিত্ব নিয়ে তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপির লোকসভায় নারী সাংসদের হার ১২.৯১ শতাংশ এবং রাজ্যসভায় ১৬.৯৮ শতাংশ, যা অত্যন্ত কম। তুলনায় তৃণমূল কংগ্রেসের নারী সাংসদের হার লোকসভায় ৩৯.২৮ শতাংশ এবং রাজ্যসভায় ৪৬.১ শতাংশ বলে তিনি উল্লেখ করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন যে, দেশের মোট ভোটারের প্রায় ৬৫.৭৮ শতাংশ নারী হলেও নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

বিলটিকে সমর্থন জানালেও তৃণমূল সাংসদ ডি-লিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার সঙ্গে এর সংযুক্তিকরণের বিরোধিতা করেছেন। তিনি অবিলম্বে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার দাবি জানান এবং বিজেপির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অর্ধেক আসনে নারী প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। পাশাপাশি, ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তুলতেই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, তৃণমূল নেতা এ প্রসঙ্গে ২০১১ সালে পশ্চিমবঙ্গে স্থানীয় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫০ শতাংশ আসন সংরক্ষণের উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *